শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আরও এক তেলবাহী জাহাজ আটক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ইরান থেকে দুই লাখ ৮৪ হাজার লিটার ডিজেল পাচারের সময় উপসাগরীয় অঞ্চল থেকে ১২ ক্রুসহ আরও একটি জাহাজ আটক করেছে দেশটির ইসলামি রেভ্যুলেশন গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা সবাই ফিলিপাইনের নাগরিক। এসব জ্বালানি পাচার হয়ে উপসাগরীয় কোনো দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি ও দেশীয় মুদ্রার দরপতনের ফলে ইরান থেকে খুবই শস্তায় জ্বালানি সংগ্রহ করা যায়। এরই সুযোগে নেয় চোরাকারবারীরা। প্রায়ই স্থল বা জলপথে ইরান থেকে জ্বালানি পাচার হয়ে প্রতিবেশী দেশগুলোতে যায়। এটি ঠেকাতে সব সময় সতর্ক তেহরান। এর জেরে প্রায়ই বিভিন্ন জাহাজ ও নৌকা আটক করে তারা।

এর আগে ৭ লাখ লিটার জ্বালানি পাচারকালে সাত ক্রুসহ আরেকটি বিদেশি জাহাজ আটক করে ইরান। তারও আগে জুলাই মাসে ১০ লাখ লিটার জ্বালানি পাচারকালে হরমুজ প্রণালী থেকে আরেকটি জাহাজ আটক করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765