শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন নরেন্দ্র মোদি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

কাশ্মীর বিতর্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিরাতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য মোদিকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেন আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ান। এ সময় মোদির গলায় সোনার মেডেল পরিয়ে দেন তিনি।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম স্বপ্নদ্রষ্টা শেখ জায়েদ বিন সুলতানের ছবি পেছনে রেখে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ মোদির গলায় মেডেলটি পরিয়ে দেয়ার পর তার সঙ্গে হাত মেলান ও দুই নেতা কিছুক্ষণ হাত ধরে রেখে পরস্পর মৃদুস্বরে কথা বলেন।

ছবি তোলার জন্য দাঁড়ানোর সময় শেখ মোহাম্মদ মোদিকে বলেন, ‘এটি আপনারই প্রাপ্য।’

গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ আন নাহিয়ান জানিয়েছিলেন,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই ‘প্রিয় বন্ধু’ মোদিকে এই সম্মাননা দেয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম স্বপ্নদ্রষ্টা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই পুরস্কারটি দেয়া হয়ে থাকে। তার জন্মশতবর্ষের পুরস্কারটি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই সম্মাননা দেয়া হয়েছিল। এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি ‘অর্ডার অফ জায়েদ’ পেয়েছিলেন।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যুতে যখন পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করছে, তখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে মোদিকে সর্বোচ্চ সম্মান দেয়া তাৎপর্যপূর্ণ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্বশাসন ও সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিলের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন কাশ্মীরে গণহত্যার আশংকা করছেন, ঠিক সে সময়ে মোদিকে এই সম্মাননা দেয়ার মধ্য দিয়ে প্রকাশ পেল সংযুক্ত আরব আমিরাতের কাছে ভারত কতোটা গুরুত্বপূর্ণ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765