বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আবরার হত্যা: শোক সমাবেশের অনুমতি না দেয়ায় ঐক্যফ্রন্টের নিন্দা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে আগামীকালের শোক সমাবেশের অনুমতি না দেয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার বেইলি রোডের বাসভবনে সোমবার বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারার আহ্বায়ক অ্যধাপক ড. নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অ্যাভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

সভায় ঐক্যফ্রন্ট নেতার বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের গণশোক সমাবেশের অনুমতি না দিয়ে ভোট ডাকাত গণবিচ্ছিন্ন সরকার খুবই লজ্জাসকর কাজ করেছে। সরকার মত প্রকাশের অধিকার খর্ব করেছে।

তারা বলেন, সরকার অনুমতি না দেয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশ স্থগিত করা হল। আগামীতে আমাদের আন্দোলন প্রতিবাদ অব্যাহত থাকবে।

‘সব স্বৈরশাসক এমন অগণতান্ত্রিক আচরণ করে গণরোষানলে বিতাড়িত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765