শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আবরার হত্যাকাণ্ডে হতবাক মার্কিন রাষ্ট্রদূত মিলার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। আজ বৃহস্পতিবার রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই কথা জানান তিনি।

মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে আর্ল আর মিলারের উদ্ধৃতি দিয়ে লেখা হয়, ‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোনো গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলায় আবরার ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ফাহাদের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, মারধরের কারণে রক্তক্ষরণ ও ব্যথায় তার মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765