বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আবরারের খুনিদের বিচার দাবিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ড ভ্যালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে আবরার হত্যায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল আবরার হত্যার প্রতিবাদ জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।

এ সময় শিক্ষার্থীরা আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শফি আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, কত পৈশাচিক হলে এভাবে দফায় দফায় মারধর করে একজন মানুষকে মেরে ফেলা যায়! আমরা সবাই দ্রুত সময়ের মধ্যে আমাদের ভাই আবরারের খুনিদের বিচার চাই।

সৌমিক সাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, মেধা মানুষের পরিচয় নয়, বরং মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পরিবার। পারিবারিক শিক্ষার অভাবেই মূল্যবোধের অবক্ষয় ঘটে। আবরারের হত্যাকাণ্ডের কারণ যাই হোক, আসামিদের পারিবারিক শিক্ষার অভাব ছিল বলে আমরা মনে করি। আমরা এ হত্যার বিচার চাই।

প্রশান্ত বিশ্বাস নামের আরেক শিক্ষার্থী বলেন, শুধু রাজনৈতিক কারণে একজন মেধাবী ছাত্র এভাবে ঝরে পড়তে পারে না। দ্রুততম সময়ে আমরা এর বিচার কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

গত ৫ অক্টোবর দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসব চুক্তির বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।

পর দিন রাতে বুয়েট শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765