শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।

কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য নিহতের সংখ্যা অর্ধশত বলে দাবি করছে।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ারও খবর দিচ্ছে কর্তৃপক্ষ। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের শাহরে দুবাই হোটেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একজন ভাই নিহত হন।

হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে নিশানা করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765