মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২০

মহামারী করোনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা মহানগরী এলাকায় টিডিপির (শহর প্রতিরক্ষা বাহিনী) দেড় হাজার অস্বচ্ছল পরিবারের মধ্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করেছে।

গত শুক্রবার থেকে আজ পর্যন্ত তিন দিন ধরে ঢাকা মহানগরীর কোতয়ালী, লালবাগ, সুত্রাপুর, শাহাবাগ এবং মোহাম্মদপুর থানায় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের পরিচালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন।

আনাসার বাহিনীর একটি সূত্র জানায়, যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারের যথাযথ নির্দেশে আনসার, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদের নির্দেশে দেশের এই ক্লান্তিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় গত শূক্র বারহতে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু করে ঢাকা মহানগরীর দেড় হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ আজ শনিবার শেষ করেন। ঢাকা মহানগরীর পাঁচটি থানা কোতয়ালী, লালবাগ, সুত্রাপুর, শাহাবাগ এবং মোহাম্মদপুর প্রতিটি থানায় ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেন ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান এবং মাস্ক।

ত্রাণ বিতরণ কালে জেলা কমান্ড্যান্ট আফজাল হোনেন জানান, ঢাকা মহানগরীতে ২০টি থানায় সর্বমোট ছয় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। আমাদের মহাপরিচালকের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের পাশে থাকবে।

এ সময় জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন ছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মো. শরফুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট টিডিপি মো. আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765