বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




আদালতে ভুয়া রেজুলেশন দাখিল করায় মামলার বাদী জেল হাজতে

ঝালকাটি প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ঝালকাঠি আদালতে মামলা পরিচালনায় ভুয়া রেজুলেশন দাখিল করায় মাদ্রাসা শিক্ষক বিস্ফোরক মামলার বাদী তানভীর আহমেদকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি পশ্চিম ঝালকাঠির আল হামিদী ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার শিক্ষক। রবিবার বিশেষ ট্রাইবুনাল -২ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তোফায়েল হাসান এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে বাদী তানভীর আহাম্মেদ এলাকার শামসুল হক তালুকদার সহ 8 জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বোমা হামলা আইনে মামলা দায়ের করেন।

রোববার সাক্ষী ও কাগজপত্র দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। জামিনে থাকা আসামি শামসুল হক তালুকদার বিচারকালে জানান এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় ১৬ থেকে ২০ টি মিথ্যা মামলা দায়ের করেছেন। বিচারক জানতে চান বাদী কিভাবে এসব মামলা পরিচালনা করেন। এসময় বাদী জানান মাদ্রাসা সভাপতি কর্তৃক স্বাক্ষরিত আদালতে দাখিল করা রেজুলেশনের মাধ্যমে তাকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বিচারক নথিপত্র পর্যালোচনা করে দেখেন ২০১৩ সালে ২৩ শে ডিসেম্বর রেজুলেশনে সভাপতির স্বাক্ষরের তারিখ ২০১৬ সালের ২৭ ডিসেম্বর।

বিচারক বাদীর কাছে জিজ্ঞেস করেন তিন বছর আগের রেজুলেশনে তিন বছর পর স্বাক্ষর ও তারিখ হল কেন জানতে চাইলে বাদী সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় জাল-জালিয়াতির মাধ্যমে এই রেজুলেশন করা হয়েছে বলে বিচারক বুঝে নিতে সক্ষম হন। তাই বাঁদিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয় বাদি তানভীর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে।

উল্লেখ্য রেজুলেশন জালিয়াতির কারণে সকল কাগজপত্রাদি সঠিকভাবে পর্যালোচনার আগ পর্যন্ত বিবাদী মোহাম্মদ শামসুল হক তালুকদার কেও জেল হাজতে প্রেরন করা করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765