শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আজ যেসব ট্রেন বিলম্বে ছাড়বে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে দুর্ভোগের ভয়ে এবার ট্রেনে যাত্রীর চাপ বেশি। শুক্রবার উপচেপড়া ভিড় ছিল কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে। তাদের দুর্ভোগ বাড়ায় ট্রেনের সিডিউল বিপর্যয়। এ অবস্থায় আজ শনিবারও ট্রেন বিলম্বে ছাড়াবে বলে আগাম ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মাহবুবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার কমলাপুর স্টেশন থেকে যেসব ট্রেন বিলম্বে ছেড়ে যাবে, সেসব ট্রেনের তালিকা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেন দেরিতে ছাড়বে। বেলা সোয়া ১১টার ‘লালমনিরহাট ঈদ স্পেশাল’ ট্রেন ১০ ঘণ্টা দেরিতে রাত সোয়া সাতটায় ঢাকা ছাড়বে। আট ঘণ্টা দেরি করবে ‘রংপুর এক্সপ্রেস’। সকাল ৯টার এই ট্রেনটি বিকেল পাঁচটায় কমলাপুর ছাড়বে। সকাল আটটার চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ আট ঘণ্টা দেরিতে বিকেল চারটায় ছাড়বে। রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ছয়টার পরিবর্তে ছয় ঘণ্টা দেরিতে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে। খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ পাঁচ ঘণ্টা দেরিতে বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন এক ঘণ্টার কম বিলম্বে ছাড়বে।

শুক্রবার রাজশাহীগামী সিল্ক্কসিটি ও পদ্মা এক্সপ্রেস দেরি করে ছয় ঘণ্টা। চার ঘণ্টা দেরি করে রংপুর এক্সপ্রেস। সকাল ৬টার রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ঢাকা থেকে ছেড়ে যায় ১১টায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গিয়ে টাঙ্গাইলে লাইনচ্যুত হয়। এ কারণে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর থেকে রাত পর্যন্ত পশ্চিমাঞ্চলের সব ট্রেন চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ে এ দুর্ঘটনার কারণে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765