বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘আজ জামিন পেলে কালই বিদেশ যাবেন খালেদা জিয়া’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, উনি (খালেদা জিয়া) চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। উনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে উনার চিকিৎসা।

কারা হেফাজতে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে থাকা দলীয় নেত্রীকে মঙ্গলবার দেখে আসার পর একথা জানিয়েছেন তিনি।

বিকাল ৪টার দিকে বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে হারুনের সঙ্গে বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলামও গিয়েছিলেন।

প্রায় এক ঘণ্টা দলীয় প্রধানের সঙ্গে থাকার পর বেরিয়ে হারুন সাংবাদিকদের বলেন, উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এটার জন্যে বিদেশে তার চিকিৎসার দরকার।

তিনি বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাব, বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই জামিনের অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।

সরকারই খালেদার জামিন আটকে রেখেছে বলে বিএনপি নেতাদের অভিযোগ।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া দেড় বছর ধরে কারাগারে রয়েছেন। অসুস্থতার জন্য কয়েক মাস আগে তাকে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765