শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আজও ঢাবির ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯
আজও ঢাবির ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ-নতুনবার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজ সোমবার (২২ জুলাই) দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মোকাররম ভবন, কার্জন হল ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকগুলোতে তালা থাকায় ক্লাস-পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া ফটকে তালা লাগানো থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ভেতরে প্রবেশ করতে পারছেন না। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে রোববার শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে।  ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765