বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আগুন থেকে বাঁচতে ১৯ তলা বেয়ে নামলেন ‘স্পাইডারম্যানে’র মতো!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
ছবি ইন্টারনেট

বহুতল ভবনে আগুন লেগেছে। আগুনের শিখা থেকে বাঁচতে যে যেভাবে পারছেন চেষ্টা করছেন বাঁচতে। এর মধ্যে ভবনটির ১৯ তলায় আটকে থাকা একজন জীবন বাঁচাতে ভবন বেয়ে নামলেন সত্যিকারের স্পাইডারের মতো। কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সবাইকে অবাক করে নামলেনও তিনি সেখান থেকে। স্পাইডারম্যানের ভঙ্গীতে তার সেই নীচে নামার দৃশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি আগুন লাগার এ ঘটনাটি ঘটেছে আমেরিকার পশ্চিম ফিলাডেলফিয়াতে। ওই ব্যক্তির ভবন থেকে নামার দৃশ্য ক্যামেরাবন্দী করা হয়েছে স্থানীয় এক টিভি চ্যানেলের হেলিকপ্টার থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বহুতল ভবনটিতে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে ভবনের বিভিন্ন ফ্লোরে।এই সময় ভবনের বাসিন্দারা যে যেভাবে পারেন নিজেকে সুরক্ষা করতে ব্যস্ত ছিলেন। কেউ কেউ প্রতিবেশীর সাহায্যে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন। চলে এসেছিল ফায়ার সার্ভিসের কর্মীরাও। কিন্তু তারা আসার আগেই ১৯ তলা থেকে একজন বাসিন্দা ওপর থেকে নামতে শুরু করেন।

আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের ৪ জন বাসিন্দা ও ৩ জন পুলিশ আহত হয়েছেন। সূত্র : ইনডিপেনডেন্ট

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765