বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জগজি চন্দ্র পাল (৩৫)।

বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত জগজিশ চন্দ্র পাল লাকসাম নির্নাণাধীন রেলপথের রেলওয়ে তমা কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস যুগান্তরকে জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী কোনো এক অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765