শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না: কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

বুয়েট ছাত্র আবরার হত্যাকে মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এতে রক্তক্ষরণ হয়েছে, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি মানুষের মৌলিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, স্বাধীনভাবে কোন কথা বললে, সেটা সে বলতেই পারে। আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না।

শনিবার সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই ছাত্র রাজনীতি রয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি আছে। সেখানেও দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। ছাত্ররাজনীতি আগেও ছিল, ছাত্ররাজনীতি থাকবে। সেটা হতে হবে স্বচ্ছ-সুন্দর নৈতিক।

আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির গুরুত্বের কথা আমরা সবাই জানি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের উন্নয়নে, দারিদ্র্য বিমোচনের সবচেয়ে বড় ভূমিকা কৃষি। যদিও বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান ছিল প্রায় ৬০ভাগ। সেটি ক্রমান্বয়ে কমে এখন ১৪/১৫ ভাগে নেমে দাঁড়িয়েছে। তার অর্থ এই নয়, যে কৃষির গুরুত্ব কমে গেছে। এখনো বাংলাদেশের অর্থনীতি, সাংস্কৃতি ও সমাজনীতি সবকিছুই কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই এদেশের অর্থনীতিতে কৃষি সবচেয়ে গুরুত্ব নিয়ে অবস্থান করবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এদেশের গ্রামের ৬০ থেকে ৭০ ভাগ মানুষ কোন না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। আমাদের আগে চ্যালেঞ্জ ছিল দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টি জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। তাই আগামী দিনের কর্মসূচি প্রণয়নে আন্তরিক হতে হবে, দক্ষতার পরিচয় দিতে হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই এর প্রতিষ্ঠাতা পরিচালক (অব.) ও ইমেরিটাস সায়েন্টিস্ট, এনএআরএস, ড. কাজী এম বদরুদ্দোজা। স্বাগত বক্তব্য এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করে বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ।

পরে মন্ত্রী বারি’র মৃত্তিকা বিজ্ঞান, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটে সেমিনার কক্ষের পাশে স্থাপিত বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765