শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে উত্যক্ত

ব্রাক্ষ্মনবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
গ্রেফতার আক্তার হোসেন -নতুনবার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আক্তার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আক্তার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে নানা বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, আক্তার হোসেনের বিরুদ্ধে আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একই পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করে আসছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. আব্দুল করিম ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক জানান, আক্তারের নানার বাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। সম্প্রতি আক্তার আদালতের পেশকার পদে চাকরি দেয়ার কথা বলে মো. ইয়াছিন নামে এক যুবকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। এ ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেই আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আক্তার আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করতেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765