শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আইজিপির নামে প্রতারণা করতেন তিনি!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
গ্রেফতার টিপু মিয়া -সংগৃহীত ছবি

পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে টিপু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা সূত্র জানায়, টিপু মিয়া পুলিশ মহাপরিদর্শকসহ বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে এবং তাদের নামের পাশে নিজের ভুয়া স্বাক্ষর দিয়ে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠাতেন। সেসব চিঠিতে তিনি বিজ্ঞাপন ও চাঁদা দাবি করে আসছিলেন। পুলিশ সপ্তাহ, জাতীয় শোক দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষসহ গুরুত্বপূর্ণ বিশেষ দিনে পুলিশের সঙ্গে যৌথভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেট প্রকাশ করা হবে- এ তথ্য জানিয়ে তিনি প্রতারণার ফাঁদ পাতেন।

জানা গেছে, টিপু দীর্ঘদিন টিএম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে থাকাকালে চিঠিপত্র আদান-প্রদান করতেন। ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতারণা করে আসছিলেন টিপু।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765