বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া যুবকদের সামনে আর কোনো উপায় নেই – মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ভারত দখলকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনও ধরণের কর্মসংস্থান পায়নি। সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। সোমবার (৯ নভেম্বর) এ তিনি এসব কথা বলেন। মেহেবুবা বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে বিজেপি সরকার কাশ্মীরের চেয়েও জম্মুর পরিস্থিতি আরও বেশি খারাপ করে রেখেছে।

জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের কর্মসংস্থান ও জমির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখানকার সম্পদ লুটে নেওয়ার পাশাপাশি বিজেপি সরকার এখানকার মানুষের ভূমি, কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। তিনি বলেন, কাশ্মীরের যুবকদের হয় কারাগারে বন্দী করা হচ্ছে, অথবা বন্দুক তুলতে বাধ্য করা হচ্ছে। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে যুবকদের কাছে কেবল বন্দুক তুলে নেওয়া বা কারাগারে যাওয়ার বিকল্প কোনো পথ নেই।

মেহেবুবা বলেন, কাশ্মীরের জমি বিক্রি করতে চায় বিজেপি। বাহিরে লোকজন এখানে এসে চাকরি নিচ্ছে, অথচ আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765