রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




অশান্ত কাশ্মীরকে শান্ত করতে মাঠে নামছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

মধ্যস্থতাকারী হয়ে কাশ্মীরের ‘জটিল’ সমস্যা সমাধানে নিজের ‘সর্বোচ্চ চেষ্টা’ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

নরেন্দ্র মোদি এবং ইমরান খানের সঙ্গে ফোনালাপের একদিন বাদে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বললেন ট্রাম্প।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে সেখানে থমথমে অবস্থা।

তিন দশক ধরে এই কাশ্মীরে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, যাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

ট্রাম্প জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে এই ইস্যুটি নিয়ে তিনি মোদি এবং ইমরানের সঙ্গে আলোচনায় বসবেন।

ভারত-পাকিস্তানের দুই শীর্ষ নেতা পর্যবেক্ষক হিসেবে জি-সেভেনের সম্মেলনে ফ্রান্সে যাবেন। আলোচনা হতে পারে সেখানেই।

হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কাশ্মীর জটিল স্থান। সেখানে হিন্দু আছে, মুসলিম আছে। আমি বলতে পারি না তারা ভালো আছে।’

‘মধ্যস্থতার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765