বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজিও রেহাই পাবে না’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
অতিরিক্তি ডিআইজি মোজাম্মেল হক- ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জোর করে বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) গাজী মোজাম্মেল হকও রেহাই পাবে না। তারও সঠিক বিচার হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোর করে বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) গাজী মোজাম্মেল হকের সঠিক বিচার হবে।

অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে জাহের আলী নামের জনৈক বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে। এ নিয়ে মহানগর হাকিম আদালতে মামলা করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি যথার্থই বলেছেন। আমি এ নিউজটি শুনেছি এবং দেখেছি। আমি আগেও বলেছি, কেউ অপরাধ করে যদি পার পেয়ে যায়, তাহলে আমরা বসে আছি কেন?

‘আমরা নিশ্চয়ই এটা দেখব। আমাদের দেখার কাজ শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, তিনি যদি এ বিষয়ে জড়িত থাকেন, যদি প্রমাণিত হয়, তবে তার বিচারও সঠিকভাবে হবে।’

শিশু ধর্ষণের ঘটনা বিবেককে নাড়া দেয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যাকাণ্ড ও শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। দেশের সামাজিক শাসন ক্ষয়ে গেছে। সামাজিক মূল্যবোধ কমে গেছে। এগুলো রোধ করতে পারলে, আমরা কিছুটা ফল পাব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765