শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আজ থেকে অভিযানের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান আজ রবিবার থেকে জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অভিবাসন আদালতের রায়ে নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ পেয়েও দশটি শহরে থেকে যাওয়া অভিবাসীরা এই অভিযানের টার্গেট হবে। খবর এএফপির।

গত মাসে এক টুইট বার্তায় এই অভিযানের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তখন তা গতি পায়নি। তবে ঢাক ঢোল পিটিয়ে এবারের অভিযান শুরু করতে যাচ্ছে তার প্রশাসন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এসব মানুষ অবৈধভাবে এই দেশে ঢুকেছে। তবে আমরা বৈধভাবে তাদের বের করে দেবো। তার দাবি, এভাবে তার প্রশাসন মূলত অপরাধীদের তাড়িয়ে দিচ্ছে।

অবৈধভাবে থাকতে চাওয়া অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন পুলিশ প্রায়শই অভিযান চালিয়ে থাকে। তবে এসব অভিযান হয় গোপনে ও আকস্মিক। কিন্তু এবার আগেভাগে অভিযানের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরেও তদের ধরতে সমস্যা হবে না বলে মন্তব্য তার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765