শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী

এস এ জামাল, মৌলভীবাজার থেকে
  • প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আব্দুল মন্নান

অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি মৌলভীবাজার-৩ আসনের জামায়েতে ইসলামির মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা।

 

এদিন বিকেলে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে কল দিলে মাসুম আহমেদ নামে একজন জানান, আব্দুল মন্নানকে একটি রুমের মধ্যে তালাবদ্ধভাবে রাখা হয়েছে। যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। পুরো বাড়ি কর্মী সমর্থকরা ঘিরে রেখেছেন।এর আগে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করেছেন।

 

এজন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এজন্য সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরোধ করে রেখেছেন। তবে এখানে জামায়াতের কোন নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী।অবরোধ কারিরা বলেন, আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ করে রেখেছি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন। দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি।

 

তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেবো।মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, আব্দুল মন্নান নামে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননিমৌলভীবাজার-৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করা হয়েছে। এরপর থেকে স্থানীয় জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একটা পক্ষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765