শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




অফিস সহকারীর আলমারিতে ২৩ লাখ টাকা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

নওগাঁর সঞ্চয় অফিস থেকে উধাও গ্রাহকদের ২ কোটি ৩৭ লাখ টাকা। কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে সঞ্চয়ীদের এসব টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশেষে বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম অভিযান চালিয়েছে অফিসটিতে। সেখানে উচ্চমান সহকারী হাসান আলীর ব্যবহৃত আলমারি থেকে উদ্ধার হয়েছে ২২ লাখ ৮৭ হাজার টাকা।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আলমগীর হোসেন জানান, জাতীয় সঞ্চয় অফিস নওগাঁ ব্যুরো থেকে ৬২ জন সঞ্চয়ীর ২ কোটি ৩৭ লাখ টাকা লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় অফিসের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন থানায় মামলা দায়ের করেন। গত ১৫ জুন মামলা দায়ের হলে তা দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়।

সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক মো.আলমগীর হোসেন মামলাটি তদন্ত করছেন। তিনি বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করে প্রথমেই গ্রেপ্তার করেন সঞ্চয় অফিসের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে। তাকে রিমাণ্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য যাচাই করে দুদক জানতে পারে অফিসটির উচ্চমান সহকারী হাসান আলী ঘটনাটিতে জড়িত আছেন। আত্মসাত করা টাকার বড় একটি অংশ তার কাছে আছে বলেও জানা যায়।

দুদক কর্মকর্তারা বুধবার আকস্মিক হানা দিয়ে নওগাঁর সঞ্চয় অফিসে তল্লাশি চালান। দিনভর তল্লাশির পর হাসান আলীর অফিসিয়াল আলমারি থেকে উদ্ধার হয় ২২ লাখ ৮৭ হাজার টাকা। এসব টাকা গ্রাহকের আত্মসাত করা টাকার অংশ বলেই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

উচ্চমান সহকারী হাসান আলীকে গ্রেপ্তারের পর বিকেলে নওগাঁ সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত তা জানতে দুদক হাসান আলীকে জিজ্ঞাসাবাদ করবে বলে কর্মকর্তারা জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765