বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




অনুপ্রবেশের সময় বেনাপোলে ৩২ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

ভারত থেকে অবৈধপথে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে শিশুসহ ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২৪ নভেম্বর) সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ১১ জন নারী, ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছেন। আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা, ফরিদপুর, বরগুনা, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে।

জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ হঠাৎ করেই বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই যশোরের বিভিন্ন ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে মানুষ। গত এক সপ্তাহে কমপক্ষে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবি বলছে, যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদের বেশির ভাগই মুসলমান। তারা এনআরসি আতঙ্ক ও স্থানীয় নির্যাতনে দেশ ছেড়ে চলে আসছে। তারা আর ভারতে যাবে না বলে বিজিবির কাছে জানিয়েছে। সহায়-সম্বল নিয়ে তারা এ দেশে চলে এসেছে। তাদের আটকের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। আদালত অবৈধ পারাপারের মামলায় তাদের নির্দিষ্ট একটি জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করে দিচ্ছেন। পরে তারা নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765