রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




অনুপ্রবেশকারীদের ভারতে কোনও জায়গা নেই : অমিত শাহ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা জানান।

উল্লেখ্য, নাগরিকপুঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট পরে সুপ্রিমকোর্টেও যেতে পারেন তারা।
রবিবার দু’দিনের সফরে আসামে গিয়ে অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তার সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেন অমিত শাহ।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসাম যান অমিত শাহ। এর আগে বিজেপির প্রধান হিসেবে একাধিকবার আসামে বিদেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলেছিলেন। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বিদেশিদের উইপোকার সঙ্গেও তুলনা করেন তিনি।

এদিকে, নাগরিকপুঞ্জি থেকে বাদ পড়েছেন বিরাট সংখ্যক হিন্দু। ফলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর তত্ত্ব অনেকটাই ফিকে হয়েছে। তাতেই প্রবল বিপাকে পড়েছে রাজ্য বিজেপি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765