শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




অনলাইনে পোশাকের অর্ডার দিয়ে পেলেন বলবর্ধক ওষুধ!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

অনলাইনে নতুন পোশাকের অর্ডার দিয়েছিলেন মাঝবয়সী এক দম্পতি। পরিবর্তে পেলেন প্রায় ২৫০০০ শারীরিক বলবর্ধক ওষুধ। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ায়। এই উপহার পেয়ে দম্পতি অবাক। জানা গেছে, নেদারল্যান্ডসের এক খুচরো বিক্রেতা এই কান্ডটি করে ফেলেছেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।

ডেলিভারি পাওয়ার পর ওই দম্পতি প্যাকেট খুলে পোশাকগুলি দেখছিলেন। তখনই একটি প্যাকেট থেকে বের হয় শারীরিক বলবর্ধক ওষুধগুলো। দম্পতি অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে ওষুধের প্যাকেটটি নিয়ে ওই নারীর স্বামী হাজির হন স্থানীয় থানায়। দেখা যায় প্রায় ২৫০০০ ট্যাবলেট রয়েছে ওই প্যাকেটে। সঙ্গে সঙ্গে লিঞ্জ শহরের ড্রাগ স্কোয়াডকে খবর দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর জানা যায়, যিনি এই শারীরিক বলবর্ধক ওষুধ দম্পতিকে পাঠিয়েছেন, তিনি লিঞ্জ শহর থেকে ১৬০০ কিলোমিটার দূরে থাকেন। এরপর জাতীয় অপরাধ সংস্থাকে খবর দেওয়া হয়। তারা নেদারল্যান্ডস পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কোথায় এই শারীরিক বলবর্ধক ওষুধ তৈরি হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে পুলিশের ধারণা, ভুল করেই ওই শারীরিক বলবর্ধক ওষুধের প্যাকেট দম্পতিকে পাঠানো হয়েছে। দম্পতির পদবি দেখেই সম্ভবত ভুল করেছে শারীরিক বলবর্ধক ওষুধ তৈরির ব্যবসায়ীরা। জানা গেছে, ওই শারীরিক বলবর্ধক ওষুধের দাম টাকার হিসাবে বেশ কয়েক লক্ষ টাকা। ‌

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765