বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক জামাল মিয়ার (৩০) পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে।

নিহতদের লাশ ভাগলপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত চারজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে চামড়া বন্দর থেকে ভৈরব যাওয়ার পথে কটিয়াদী উপজেলার অচমিতা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কটিয়াদী হাসপাতাল থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী হাসপাতালের ডাক্তার নাজমুল করিম জানান, আহত চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের বাড়ি জেলার ইটনা উপজেলায়।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনার পর পালিয়ে গেছে। নিহতদের মধ্যে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। অন্য দুইজনের পরিচয় জানতে চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765