বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




অচেতন করে একাধিকবার ধর্ষণ, কলেজ ছাত্রীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

ফুফাতো ভাইয়ের সাথে বেড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে দু’দিন থাকার পর রবিবার মৃত্যু হয়েছে কলেজ ছাত্রী ইয়াসমিনের (২৪)। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খামারহাটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাশ্ববর্তী ময়মনসিংহের তারকান্দা উপজেলায়।

এ ব্যাপারে অভিযুক্ত নেত্রকোনা সদর উপজেলার ত্রিপুর বালী গ্রামের মৃত হাশেম উদ্দিনের ছেলে সহপাঠি আলমগীরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পূর্বধলা থানার ওসি মোঃ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২১ আগস্ট বেড়ানোর কথা বলে নেত্রকোনা আবু আব্বাস কলেজের ডিগ্রীর শিক্ষার্থী ইয়ামমিনকে ফুফাতো ভাই সহপাঠি আলমগীর তার কর্মস্থল ময়মনসিংহের তারাকান্দা নিয়ে যায়। পরে কোকের সাথে অচেতন ট্যাবলেট মিশিয়ে পান করালে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করলে অসুস্থ হতে থাকে ইয়াসমিন। পরদিন গরমে অসুস্থ হয়েছে বলে ২২ আগস্ট ইয়াসমিনের মাকে খবর দিয়ে শ্যামগঞ্জ রেললাইন এলাকায় মায়ের হাতে তুলে দেয় মেয়েকে।

এরপর নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ময়মনসিংহে প্রেরণ করে। অবস্থার অবনতিতে দেখে তাকে আইসিউতে রাখা হলে গত রবিবার ইয়াসমনি মারা যায়।

এ ঘটনায় ইয়াসমিনের মা মোছাঃ নাছিমা খাতুন বাদী হয়ে রবিবার রাতেই আসামি আলমগীরের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত করে পূবর্ধলা থানায় মামলা দায়ের করেন। নেত্রকোনা সদর থানার সহযোগিতায় রবিবার রাতেই আসামি আলমগীরকে গ্রেফতার করে পূর্বধলা থানায় সোপর্দ করে। এদিকে ওসি আরো জানান পরীক্ষায় এসেছে কুমারি মেয়ে কিন্তু একাধিকবার ধর্ষিত হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765