শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টেলিভিশন চালিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
প্রতিকী ছবি

খাবার ও টেলিভিশন দেখার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুটিকে নিজ ঘরের ভেতরে ডেকে নেয়। এরপর ঘরের মধ্যে উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে আলতাফ পাইক। অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে শিশুটির পরিবার। সোমবার (২৯ জুলাই) দুপুরে খাবার ও টেলিভিশন দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে ধর্ষক আলতাফ পাইক (৩২)। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আলতাফ পাইককে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আলতাফ পাইক সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মো. আলিম উদ্দিন পাইকের ছেলে।

 

অভিযোগে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির সামনে হাঁটছিল শিশুটি। এ সময় আলতাফ পাইক খাবার ও টেলিভিশন দেখার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজ ঘরের ভেতরে ডেকে নেয়। এরপর ঘরের মধ্যে উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে আলতাফ পাইক।

শিশুটির বাবা বলেন, মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরো পড়ুন :বাগেরহাটে দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আলতাফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765