সরকারের নানামূখী পদক্ষেপে আরো গতিশীল হচ্ছে মোংলা বন্দর

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসারে অন্যতম ভূমিকা পালন করছে  মোংলা সমুদ্র বন্দর। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত সাড়ে ১০ বছরে এ বন্দরের অনেক উন্নয়ন হয়েছে। এই গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দরের সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে পুরোনো বন্দর আইনের। এই সরকারের আমলে সূচনা হয়েছে বন্দর অটোমেশনের। বন্দরকে গতিশীল করার জন্য সরকারের গ্রহণ করা বেশ কয়েকটি পদক্ষেপ ‘গুরুত্বপূর্ণ’ বলে বিবেচিত হচ্ছে। মোংলা বন্দরের উন্নয়নে গৃহিত ১০ মেগা প্রকল্পের মধ্য বেশ কয়েকটি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে।

বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের গ্রহণ করা এ সকল দূরদর্শী পদক্ষেপের ফল স্বরূপ গত সাড়ে ১০ বছরে মোংলা বন্দর বিশ্বের অন্যতম লাভজনক বন্দরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছে।বিগত বছরগুলোতে বন্দরের কন্টেইনার পরিবহন অনেকগুন বেড়েছে তবে মংলা বন্দরকে আরও শক্তিশালী করতে সুন্দরবনের আকরাম পয়েন্টে ভাসমান টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। তাছাড়া কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ বৃদ্ধির জন্য জুলফিকার চ্যানেলের আউটার বার ড্রেজিংসহ দুটি অতিরিক্ত জেটি নির্মাণের কাজ চলমান রয়েছে।
জানা গেছে,বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ট্রাক টার্মিনাল হচ্ছে। আর মোংলা বন্দর এলাকায় এ টার্মিনাল নির্মান করার বিষয়টিও নিশ্চিত করেছে নৌপরিবহন মন্ত্রনালয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের মোংলা বন্দরে চারটি প্রকল্প শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে মোংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং, মোংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেল্ট জেটির বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন, মোংলা বন্দরের জন্য টাগ বোট সংগ্রহ এবং মোবাইল হারবার ক্রেন সংগ্রহ। ২০১৮-২০১৯ অর্থবছরের মোংলা বন্দরে ৪টি প্রকল্প শেষ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ভবিষ্যৎ প্রকল্পসমুহের মধ্যে রয়েছে মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট, মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, মোংলা বন্দরের জন্য ৬টি জলযান সংগ্রহ, একটি ট্রেলিং সাকশান হপার ড্রেজার সংগ্রহ, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং. ২টি কন্টেইনার জেটি নির্মাণ, নেভিগেশনাল এইডস টু মোংলা পোর্ট, মোংলা বন্দরে শেখ রাসেল টাওয়ার নির্মাণসহ নানা প্রকল্প।