শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলেরর যুগ্নসাধারন সম্পাদক মাসুদ কাজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান মাদবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সি। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ,যুগ্নসম্পাদক আতিক মোল্যা,জেলা ছাত্রদলের সাধারনন সম্পাদক জাকির হোসেন হওলাদার ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক অলি উল্লাহ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সালাম মাঝি, সদর উপজেলা যুবদলেল সভাপতি রুহুল আমিন বেপারী, পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আল ইসলাম সরদার ,কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসহাক সরদার প্রমূখ । সভা শেষে এক দোয় ও মুনাজাত করা হয়।